ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৫৯ পিএম
ময়মনসিংহের ফুলপুরে বুধবার (১৫ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রা, হাত ধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজনে করে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে হাত ধোয়ার নিয়মাবলি সরাসরি প্র্যাক্টিক্যালি প্রদর্শন করেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রনি রায়হান।
পরে জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার উপকারিতা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানজুড়ে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, পিআইও বেগম শাহীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, গোদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।