× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে : আলতাফ হোসেন চৌধুরী

দুমকি (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ২১:০৯ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫ ২১:০৯ পিএম

খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে : আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলখানায় স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করেছিল।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলে তা ধরা পড়ত, এ ভয়ে তাকে চিকিৎসার জন্য  বিদেশে পাঠানো হয়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির সাবেক এই মন্ত্রী।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, তফসিল ঘোষণা হলেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবেন এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক মো. মতিউর রহমান দিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর প্রমুখ। 

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা