× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশখালীতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

মহেশখালী (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১২:২৫ পিএম

সোমবার সকাল ৯টা থেকে কর্মবিরতিতে পুটিবিলা মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। প্রবা ফটো

সোমবার সকাল ৯টা থেকে কর্মবিরতিতে পুটিবিলা মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। প্রবা ফটো

চলমান শিক্ষক-কর্মচারী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মবিরতি পালন করছে কক্সবাজারের মহেশখালীর পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় তাঁরা কর্মবিরতি পালন শুরু করেন। এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার দ্রুত বাস্তবায়নসহ নানা দাবি তুলেছেন কর্মবিরতিতে যাওয়া শিক্ষকেরা।

তাদের অভিযোগ, বহু দিন ধরে এই দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে পুলিশের হামলা ও নির্যাতন নিঃসন্দেহে শিক্ষা সমাজের প্রতি আঘাত বলে মনে করছেন তারা।

মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ২০ শতাংশ বাড়িভাড়া, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা অবিলম্বে অনুমোদন দিতে হবে।

আরেক শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এই দাবিগুলো কখনো বিলাসিতা ছিল না, বরং জীবনের অনিবার্য দাবি। তিনি আরও বলেন, যেদিন পুলিশের নির্যাতন হয়, সে নির্যাতন শুধু দাবি দমন নয়, আমাদের মর্যাদার বিরুদ্ধে আঘাত। শিক্ষক-কর্মচারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষক-সমাজ এই আন্দোলনে অংশ নিচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়ে অনেকে সাইবার ও সশরীরে সহমর্মিতা প্রকাশ করেছেন। আন্দোলনের প্রেক্ষাপটে নীতিনির্ধারকদের প্রতি দ্রুত আলোচনায় যেতে আহ্বান জানানো হচ্ছে। 

পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, তাদের দাবি মেটানো না হলে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি চলতেই থাকবে। তারা প্রস্তুত আরও কঠোর আন্দোলনের জন্য। শুধু দাবি গ্রহণ করলেই হবে না, তার বাস্তবায়নও নিশ্চিত করতে হবে বলেও দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা