বাঘা (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ২০:২৬ পিএম
রাজশাহীর বাঘায় উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ৪ শতাধিক মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাকুড়িয়া বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ ও মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম এবং সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার শাপলা।
এতে বক্তারা বলেন, ধানের শীষ শুধু একটি দলীয় প্রতীক নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের ভোটাধিকারের প্রতীক। আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষের পক্ষে যে অবস্থান নিয়েছে তা প্রমাণ করে সব ধর্মবর্ণের মানুষই দেশের পরিবর্তন চায়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।