× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় দুদকের গণশুনানি

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৯:৫৯ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ২০:০০ পিএম

বরগুনায় দুদকের গণশুনানি

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, সামাজিক সচেতনতা ও সরকারি দপ্তরে সেবার মান বাড়ানো এবং সেবাগ্রহীতাদের হয়রানি রোধে বরগুনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৫তম গণশুনানি হয়েছে। 

রবিবার (১২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী আয়োজনে এবং জেলা প্রশাসন, বরগুনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। সঞ্চালনায় ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শফিউল আলম।

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে এসে ভোগান্তি বা হয়রানির শিকার হওয়া সাধারণ মানুষ তাদের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে দুদক কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়।

দুদক জানায়, সরকারি সেবার মান নিশ্চিত করা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা বাড়ানো এবং সামাজিক মূল্যবোধ জোরদার করার মাধ্যমে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির আসল লক্ষ্য।

গণশুনানি ঘিরে বরগুনার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, অভিযোগ বুথ ও বাক্স বসানোসহ গণমাধ্যমে সপ্তাহব্যাপী প্রচারণা চালানো হয়। এতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা