× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে সরকারি ড্যাপ সার ছিনতাই হওয়া কার্গো জব্দ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

নবীনগরে সরকারি ড্যাপ সার ছিনতাই হওয়া কার্গো জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসির ড্যাপ সার ছিনতাই করে বিক্রির চেষ্টা করার সময় নৌ পুলিশের হাতে জব্দ হয়েছে একটি কার্গো জাহাজ।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী রায়পুরা থানার নৌ পুলিশ জাহাজটি নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজার এলাকায় অবস্থানরত অবস্থায় উদ্ধার করে। এ সময় কার্গো থেকে আনলোড হওয়া প্রায় ১,৪০০ বস্তা সার উদ্ধার করা হয়।

জানা গেছে, ৬ হাজার ৩৪০ বস্তা সরকারি ড্যাপ সার বহনকারী কার্গো জাহাজটি মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী পথে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নরসিংদীর রায়পুরা এলাকায় ছিনতাইকারীরা নৌযানের ৬ নাবিককে হাত-পা বেঁধে নদীর তীরে ফেলে দিয়ে কার্গোটি নিয়ে পালায়।

এর মধ্যে শিবনগরের সানাউল্লাহর বাড়ি থেকে ৫০০ বস্তা এবং নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী ও সরকারি ডিলার মো. বোরহান উদ্দিনের গোডাউনে ৪০০ বস্তা সার পাওয়া যায়। বাকি সারগুলোর সন্ধান এখনো মেলেনি।

স্থানীয়রা জানান, শুক্রবার থেকে সানাউল্লাহর বাড়িতে সার আনলোড হতে দেখেছেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে এসে কার্গোসহ সার জব্দ করে।

কাইতলা উত্তর ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য সুহেদা বেগম বলেন, আমরা দুদিন যাবত দেখতেছি এখানে সার আনলোড হচ্ছে, কিন্তু সরকারি কোনো কিছু আসলে তো আমাদের জানার কথা। পরে দেখলাম প্রশাসনের লোকজন এসে এগুলো জব্দ করেছে।

বিএডিসির কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মুন্সিগঞ্জ থেকে সুনামগঞ্জগামী সরকারি সারবাহী জাহাজটি ছিনতাইয়ের পর আমরা বিষয়টি জানতে পারি। এরপর রায়পুরা থানা পুলিশ, এসপি ও ডিসির সঙ্গে সমন্বয় করে ১৮০টি লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জাহাজটির অবস্থান নবীনগরে শনাক্ত করি।

অভিযুক্ত সরকারি ডিলার মো. বোরহান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার গোডাউনের চাবি তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে। সে হয়তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

অন্যদিকে শিবলু জানান, বোরহান ভাইয়ের গোডাউনের চাবি আমার কাছে থাকত। প্রতিদিন সানাউল্লাহ এসে চাবি নিয়ে যেতেন। গতকালও তিনি নিয়েছিলেন। এরপর কী হয়েছে জানি না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, বিষয়টি আমরা অবগত আছি। স্থানীয়দের সহযোগিতায় নৌ পুলিশ জাহাজটি জব্দ করেছে। প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা