× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টহলে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারালেন বিজিবি নায়েক

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৬:০৯ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৬:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পেয়ারাবুনিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি নায়েক মো. আক্তার হোসেনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে, অন্য পা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় বিজিবির টহল পরিচালনাকালে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় বিজিবির টহল পরিচালনা করার সময় ৩৪ বিজিবির সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হয়। বর্তমানে আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রামু সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় এবং বিজিবি সূত্র জানিয়েছে, দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। ফলে প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

সীমান্ত এলাকায় ২০২৩ থেকে ২০২৫ পর্যস্ত স্থল মাইন বিস্ফোরণে ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ৩ জন, ২০২৪ সালে ৩ জন এবং ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১০ জন আহত হয়েছেন। সর্বশেষ রবিবার বিজিবি সদস্য পা হারালেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা