× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু জিসান হত্যার আসামিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

খুলনা অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৬:০৫ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ২১:৫০ পিএম

শিশু জিসান হত্যার আসামিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

খুলনার দিঘলিয়ার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় ৭ বছরের শিশু জিসান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাংচুর ও পুড়িয়ে দিল উত্তেজিত এলাকাবাসী-শ্রমিকরা। 

রবিবার (১২ অক্টোবর) সকালে এই নির্মম হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ও মন্ডল মিলের শ্রমিকরা অভিযুক্ত ফয়সালের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা সোয়া ১১টার দিকে দেয়াড়া খেয়াঘাটে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। এতে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা শিশু হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত কয়েকশত বিক্ষুব্ধ মানুষ ফয়সালের বাড়িতে হামলা চালায়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মানববন্ধনে বক্তব্য দেন শেখ আবু জাফর, অধ্যাপক মনিবুর রহমান, শেখ মাহবুব আলম, মোল্লা নাজমুল হক, মোঃ জহিরুল ইসলাম, জিয়াউদ্দিন মিলটন, মোল্লা রাজু আহমেদ, মাহামুদুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, হালিম খলিফা, রাজীব আহমেদ ও সোহেল জাফর মঈন প্রমুখ।

বক্তারা বলেন, নিষ্পাপ শিশু জিসানকে যেভাবে হাত-পা বেঁধে কোপানো হয়েছে, তা কোনো মানুষ করতে পারে না। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

এর আগে নিহত শিশুর পিতা মো. আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সাল, তার পিতা জিএম হান্নান ও মাতা মাহিনুর বেগমকে আসামি করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। 

দিঘলিয়া থানার এসআই লিটন কুমার মণ্ডল জানান, শিশু জিসান হত্যা ঘটনায় অভিযুক্ত ফয়সাল (২৫), তার পিতা জিএম হান্নান (৫২) ও মাতা মাহিনুর বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। শিশু জিসানের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে একটি বস্তার ভেতর থেকে শিশু জিসানের হাত-পা বাঁধা ও ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা