× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েকে বাঁচাতে গিয়ে ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ২১:৩৯ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

মানিকগঞ্জের সাটুরিয়ায় মেয়েকে ভিমরুলের কামড় থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা রিপন মিয়া (৪৩)।

মৃত রিপন মিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের উত্তর পারতিল্লী এলাকার আবেদ আলীর ছেলে। তিনি দুই মেয়ের জনক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রিপন মিয়া তার আড়াই বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে বাড়ির পাশে বাঁশঝাড়ে কাজ করছিলেন। এ সময় সেখানে থাকা ভিমরুলের বাসা থেকে একটি দল শিশুটিকে আক্রমণ করে।

ভিমরুলের আক্রমণ থেকে নিজের মেয়েকে বাঁচাতে রিপন তাকে নিজের বুকে জড়িয়ে ধরে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ভিমরুলের কামড়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে এবং অসুস্থ শিশুটিকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

সেখানে রিপনকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ভিমরুলের চাক অপসারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতের পরিবারের খোঁজখবর নিয়ে সহয়তা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা