× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত : আহত ২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৮:১৫ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:৩২ পিএম

বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত : আহত ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামে ভ্যানযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আলমগীর হোসাইন (৩৮) ও আতোয়ার রহমান (৬০) নামে ভ্যানের অপর ২ যাত্রী আহত হন।

নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালী বাজার এলাকার মেছের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ- ঢাকাগামী সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নাইট কোচ) ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। বাসটি পৌরসভার অদূরে সুন্দরগঞ্জ সদর মহিলা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছালে এর বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি আটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি উল্টে পড়লে ঘটরাস্থলেই যাত্রী রাজু মিয়া মারা যান।

এছাড়া, অটোভ্যানের অপর ২ যাত্রী আহত হন। এরা হলেনÑ জেলার সাদুল্যাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে আলমগীর হোসেন  ও কামাপাড়া গ্রামের আতোয়ার রহমান। আহতদের পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে আতোয়ার রহমানের অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান কর্মরত চিকিৎসক। ভ্যানযাত্রী আলমগীর হোসেন বলেন, ‘আমরা ওই অটোভ্যানে করে সুন্দরগঞ্জে আসছিলাম। এ সময় বে-পরোয়াভাবে চালিয়ে আসা যাত্রীবাহী বাসটি আমাদের ভ্যানকে মুখোমুখি ধাক্কা দিলে ভ্যানসহ আমরা উল্টে যাই। এতে এ দুর্ঘটনা ঘটে’। 

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি চলে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ এব্যাপরে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা