× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৭:৫৯ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:০৮ পিএম

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার

সাতক্ষীরায় অনলাইন জুয়ায় জড়িত থাকার অপরাধে মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ । শুক্রবার (১০ অক্টোবর)  রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়কের খড়িবিলা নামক  এলাকা থেকে তাদের আটক করা হয় ।

আটককৃত মুরশিদ আলম মেহেরপুর জেলার মুবিনগর থানার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে ও মুছাঈদ আলম একই জেলার সদর থানার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে ।

 শনিবার (১১ অক্টোবর ) দুপুর ২টার দিকে  সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে  প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।তিনি জানান, গোপান সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি টিম শহরের  বাইপাস শহরের খড়িবিলা এলাকায় অভিযান চালায় । ওই সময় অটোর ভেতর থাকা  মুরশিদ আলম ও মুছাঈদ আলম  নামে দুজনকে আটক করা হয় । এরপর তাদের কাছ থেকে ১৬ টি মোবাইল ফোন ৩টি ল্যাপটপ উদ্ধার  করা হয়। পরবর্তী  সময়ে  জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে,  দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আছে তারা। বর্তমানে তারা বিভিন্ন শ্রেণিরপেশার মানুষকে প্রলোভন দেখিয়ে খেলায় উদ্বুদ্ধ করাসহ অনলাইন জুয়ার প্লাটফর্ম পরিচালনা করে আসছে।

তিনি আরো জানান, আটক আসামিদের মধ্যে মুরশিদ আলমের নামে ডিজিটাল নিরাপর্তা আইনের রাজধানীর পল্টন থানায়  মামলা রয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা