নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৪:৫৬ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ শহরের জিমখানা লেক থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে খানপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।