× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচুয়ায় ধর্ম নিয়ে কটূক্তি, যুবক আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ২২:৩১ পিএম

ধর্ম নিয়ে কটূক্তির দায়ে আটক তমাল চন্দ্র সরকার। প্রবা ফটো

ধর্ম নিয়ে কটূক্তির দায়ে আটক তমাল চন্দ্র সরকার। প্রবা ফটো

চাঁদপুরের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাসেঞ্জারে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে পৌরসভার কান্দারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক তমাল চন্দ্র সরকার পৌরসভাধীন কান্দারপাড় এলাকার দুলাল চন্দ্র সরকারের ছেলে। সে উপজেলার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে তমাল তার ম্যাসেঞ্জারে অন্য একজনের সঙ্গে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এটি দেখে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে, যা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরিস্থিতি  বিবেচনায় নিয়ে দুপুরে ওই যুবককে আটক করে পুলিশ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা