× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশের গোপালগঞ্জ জেলা প্রতিবেদক সারমাত আর নেই

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ২১:১২ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ২২:১৭ পিএম

প্রতিদিনের বাংলাদেশের গোপালগঞ্জ জেলা প্রতিবেদক সারমাত আর নেই

প্রতিদিনের বাংলাদেশের গোপালগঞ্জ জেলা প্রতিবেদক সাংবাদিক মাহাবুব হোসেন সারমাত (৫৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জের খ্রিস্টান পাড়া নিজ বাসভবনে তি‌নি মারা ‍যান।

তিনি প্রতিদিনের বাংলাদেশের গোপালগঞ্জ জেলা প্রতিবেদকের দায়িত্ব পালনের পাশাপাশি এনটিভির জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনেরও সভাপতি ছিলেন। তার অকাল মৃত্যুতে প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদকসহ সব স্তরের সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশের পাশাপাশি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

সাংবাদিক মাহাবুব হোসেন সারমাত স্ত্রী, ৩ মেয়ে ৬ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার (৮ অক্টোবর) তার বুকে একটি সিস্টের অপারেশন হয়েছিল। ওই দিনই তিনি নিজের ফেসবুক ওয়ালে লিখেছিলেন, ‘বুকের সিস্টের অপারেশন করা হলো। আমার জন্য দোয়া করবেন।’ অস্ত্রোপচারের দুই দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর খবরে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতা ও সহক‌র্মীরা তার বাসভব‌নে ভিড় করেন এবং তারা শোক জ্ঞাপন করেন। আজ শনিবার বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা শেষে গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে মাহাবুব হোসেন সারমাতের মৃত্যুতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ফোরামসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা শোক জানিয়েছেন। যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও সারমাতের আত্মীয় মোজাম্মেল হোসেন মুন্না জানান, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা