× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৬:০৭ পিএম

খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের য়ংড বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও পিণ্ডু দানসহ নানা ধর্মীয় দান ও স্বধর্ম শ্রবণে অংশ নেন নর-নারীরা।

দিনব্যাপী আয়োজনে মূল আকর্ষণ ছিল কঠিন চীবর দান—যেখানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় বুনে তৈরি করা হয় ভিক্ষুদের পরিধেয় চীবর। এ শ্রমসাধ্য প্রক্রিয়া সম্পন্ন করে চীবর ভিক্ষু সংঘের হাতে দান করাই এই উৎসবের মূল তাৎপর্য।

বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী, গৌতম বুদ্ধের অনুসারী মহা উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত এই রীতি দানের মধ্যে সবচেয়ে উত্তম ও পুণ্যময় দান হিসেবে বিবেচিত। কারণ, চীবর তৈরির পুরো প্রক্রিয়াটি একদিনের মধ্যেই সম্পন্ন করতে হয়, যা দানের প্রতি ভক্তি, ত্যাগ ও অধ্যবসায়ের প্রতীক।

শুধু য়ংড বৌদ্ধ বিহারেই নয়, ধর্মপুর আর্য বন বিহার, পানছড়ির শান্তিপুর অরণ্য কুঠিরসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারেও একযোগে চীবর দান অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ, ভিক্ষু ও উপাসক-উপাসিকারা মিলিত হয়ে এই ঐতিহ্যবাহী দানোত্তম অনুষ্ঠানে অংশ নেন, যা পুরো জেলাজুড়ে এক অনিন্দ্য শান্তি ও ধর্মীয় সৌহার্দ্যের আবহ তৈরি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা