× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকি নদীর ভাঙনে ক্ষতি ২০০ কোটি টাকা

খুলনা অফিস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ২২:৪৪ পিএম

খুলনার দাকোপে ঢাকি নদীর প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা। প্রবা ফটো

খুলনার দাকোপে ঢাকি নদীর প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা। প্রবা ফটো

খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজার এলাকায় ঢাকি নদীর প্রবল জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ আবারও ভেঙে পড়েছে। এতে তলিয়ে গেছে শতশত একর ফসলি জমি ও ভেসে গেছে শতাধিক পুকুর ও চিংড়ি ঘের। এছাড়া ৬ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং শতাধিক ঘরবাড়ি ধসে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে বটবুনিয়া বাজারের হরিসভা মন্দির সংলগ্ন এলাকায় পাউবোর ৩১নং পোল্ডারের প্রায় ২০০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়। পরদিন বুধবার (৮ অক্টোবর) সকালে ঠিকাদার প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করলেও সেদিন রাতেই ঢাকি নদীর প্রবল জোয়ারে নবনির্মিত অংশটিও সম্পূর্ণ ভেঙে যায়।

এর ফলে বটবুনিয়া, তেতুলতলা, ঝালবুনিয়া, মোজামনগর, গড়খালী ও হোমাখালী গ্রামে পানি ঢুকে পড়ে। এতে এসব গ্রামের মানুষ সম্পূর্ণভাবে পানিবন্দি হয়ে পড়েন। পানিতে ভেসে গেছে প্রায় ২০০টি পুকুরের সাদা মাছ, ৫০টির বেশি বাগদা চিংড়ির ঘের এবং সাড়ে ৩০০ হেক্টর জমির আমন ধান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বলেন, বাঁধটি একবার আটকানো হলেও প্রবল স্রোতের তোড়ে আবারও তা নদীতে বিলীন হয়েছে। এখন পাউবো নতুন করে বাঁধটি পুনর্নির্মাণের উদ্যোগ নিচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, ৩১ নম্বর পোল্ডারের মোট ৪৭ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কয়েকটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। পুরো পোল্ডারের স্থায়ী সংস্কারের জন্য ২ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বৃহস্পতিবার (৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, বাঁধটি দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। টেকসইভাবে পুনর্নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, তেলসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা