× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে বিকাশ ও ইমো হ্যাকার চক্রের ৪ সদস্য আটক

রাজশাহী অফিস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ২২:২৯ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫ ২২:৩১ পিএম

রাজশাহীর বাঘায় আটক বিকাশ ও ইমো প্রতারকচক্রের চার হ্যাকার। প্রবা ফটো

রাজশাহীর বাঘায় আটক বিকাশ ও ইমো প্রতারকচক্রের চার হ্যাকার। প্রবা ফটো

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চার হ্যাকারকে আটক করেছে জেলা পুলিশ। অভিযানে সহযোগিতা করে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম থেকে ওই চারজনকে আটক করা হয়। এর আগে বুধবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।  

আটককৃতরা হলেন- মো. জুবায়ের হাসান শিশির (২১), মো. জাহিদ হাসান সিজান (১৯), মো. শরিফুল ইসলাম সিজান (৩৪) ও মো. রতন আলী (২৫)। এদের মধ্যে জুবায়ের হাসান শিশির ও জাহিদ হাসান সিজান আশরাফপুর গ্রামের মো. ফারুক হোসেন লিটনের ছেলে। মো শরিফুল ইসলাম সিজান একই গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে এবং মো. রতন আলী বাঘার খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

পুলিশের দেয়া তথ্য মতে, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে আসে। এরপর অপরাধীদের ধরতে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামে। 

জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ও অতিরিক্ত পুলিশ সুপার আলম জানান, আটককৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা