× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা-মাকে হত্যার পর মাটিচাপা, ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ২১:৫৩ পিএম

বাবা-মাকে হত্যার পর মাটিচাপা, ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যা করে বসতঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার বাঁশতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ত্রিশাল থানার ওসি মনসুরুল আলম জানান, ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী এবং তার স্ত্রী রানোয়ারা বেগমকে হত্যার পর লাশ বসতঘরে পুঁতে রাখেন ছেলে রাজু মিয়া। গত বুধবার সকালে মা রানোয়ারা বেগমকে গলা টিপে এবং রাতে বাবা মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাদের দুজনের লাশ ঘরের ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়।

তিনি জানান, রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যার পর লাশ বসতঘরের রুমে লুকিয়ে রাখা হয়। পরে পাশের বাড়ি থেকে কুড়াল এনে বাবাকে হত্যা করেন রাজু মিয়া। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের দুজনের লাশ মাটি চাপা দেওয়া হয়। স্থানীয়রা হত্যার বিষয়টি থানায় জানালে রাজুকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, বিয়ের পর রাজু বেকার হয়ে পড়েন। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। রাজুর ১১ মাস বয়সি একটি মেয়ে সন্তান রয়েছে। প্রায় সময় টাকাপয়সা নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার ঝগড়া হতো। এরই জেরে মা-বাবাকে হত্যা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা