× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৮

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১০:৪০ এএম

ছবি : ভিডিও থেকে নেওয়া

ছবি : ভিডিও থেকে নেওয়া

পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে পুলিশের এসআই, এএসআইসহ অন্তত ৮ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়েছে যৌথ বাহিনী।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সোহাগ মাঝি ও তার সঙ্গীরা প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে দেশীয় অস্ত্র দিয়ে এলাপথারী কুপিয়ে মারাত্মক আহত করে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গেলে হামলায় পুলিশের এসআই রাসেল, এএসআই জহির ও এএসআই রহমানসহ ৪ কনেস্টেবল আহত হয়। পরে যৌথ বাহিনীর অভিযান ও পুলিশের ফাঁকা গুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আহত মফিজুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ আহত পুলিশ সদস্যদের রাতে হাসপাতালে দেখতে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাস দেন।  তিনি জানান, ঘটনার সার্বিক বিষয় পর্যবেক্ষণ ও প্রকৃত কারণ উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা