× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইফুলের ভাইয়ের ওপর হামলা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২২:৫৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইফুলের ভাইয়ের ওপর হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের ফুলপুরে প্রথম শহীদ হওয়া কৃষক সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুল হকের ওপর সন্ত্রাসী হামলায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাফিজুল হক (২৩) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক-ঢাকিরকান্দা মধ্যপাড়া গ্রামের তৈয়ব আলীর ছোট ছেলে।

জানা যায়, গত ২০ জুলাই ২০২৪ইং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাফিজুল হকের বড় ভাই কৃষক সাইফুল ইসলাম আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে এসে পয়ারী রোড স্থল ধান মহলে পুলিশের গুলিতে নিহত হয়। আর তারই ধারাবাহিকতায় মামলা হয়। আর সেই মামলাকে কেন্দ্র করে একই গ্রামের অনেকেই টিটকারিমূলক কথাবার্তা বলে থাকতেন। মঙ্গলাবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির পাশে এমদাদুল হকের দোকানে চা খাওয়ার সময় আবারও আওয়ামী লীগপন্থি কিছু লোক টিটকারিমূলক কথাবার্তায় কথাকাটাকাটির একপর্যায়ে বড় আকার ধারণ করে। পরে সুজন মিয়া (৩৫) ও তার পিতা তোফাজ্জল হোসেন (৫৫) মামলার সূত্র ধরে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে হাফিজুলের মাথায় আঘাত করতে চাইলে হাত দিয়ে সরিয়ে নেয় হাফিজুল। এতে তার বামহাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা ঝগড়াজাটি থেকে তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে ভর্তি করান।

আহত হাফিজুল হক বলেন, প্রায় সময়ে আমার নিহত বড় ভাই সাইফুলকে নিয়ে টিটকারিমূলক নানান ধরনের আজেবাজে কথা বলতো কিছু আওয়ামী লীগপন্থি লোকজন। আর এসবের প্রতিবাদ করায় আমার ওপর একটি ন্যক্কারজনক সন্ত্রাসী কায়দায় নির্মমভাবে হামলা করে একা পেয়ে। আর আজ (০৮ অক্টোবর) আমাকে ভয় দেখাতে, চুপ করাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এছাড়াও প্রাণনাশের হুমকিও দিয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, এ বিষয়ে আহত হাফিজুল হক বাদী হয়ে মঙ্গলবার রাতে ২ জনের নাম উল্লেখ করে ও ৪-৫ অজ্ঞাত রেখে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ওপর তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা