× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল করে ‘পরিশুদ্ধ’ স্বামী

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২০:৩১ পিএম

প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল করে ‘পরিশুদ্ধ’ স্বামী

১২ বছরের সংসার, তিনটি সন্তান, আর এক সময়ের সুখী দাম্পত্য জীবন—সবকিছুই ভেঙে গেল এক মুহূর্তে। প্রবাস ফেরত স্বামী মোহাম্মদ শাহজাহানের স্ত্রী অন্য এক প্রেমিকের হাত ধরে চলে গেছেন। আর সেই আঘাতে স্ত্রীকে মন থেকে মুছে ফেলতে ও নিজেকে ‘পরিশুদ্ধ’করতে আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাহানের দুধ দিয়ে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।

স্থানীয়রা জানান, শাহজাহান গত ১৫ বছর ধরে বাহরাইন প্রবাসী। প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয়। সংসারে তিন সন্তান রয়েছে। পরিবারে সুখে দিন কাটছিল তাদের। কিন্তু সম্প্রতি স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনার পর শাহজাহানের স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে যান। দেশে ফিরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন শাহজাহান। অবশেষে স্থানীয়দের উপস্থিতিতে আধা মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

শাহজাহান বলেন, আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে পরকীয়া প্রেম করেছে। এছাড়াও সে চলে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণসহ ১৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্ত্রী আমাকে অপবিত্র করে গেছে। আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা