× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহিমকে ভান্ডারিয়ার মেয়র ঘোষণা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২০:১৪ পিএম

মাহিমকে ভান্ডারিয়ার মেয়র ঘোষণা

আদালতের রায় ঘোষণার একমাস ৫ দিন পর জাতীয় পার্টি জেপির নেতা মাহিবুল হোসেনকে ভান্ডারিয়া পৌর মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

জানা গেছে, ২০২৩ সালের ১৭ জুলাই প্রথমবারের মতো পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ফাইজুর রশিদ খসরু ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ‘বাই সাইকেল’ প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম পিরোজপুর জেলা নির্বাচনী ট্রাইবুনালে আপিল করেন। এতে পিরোজপুর জেলা নির্বাচনী ট্রাইবুনাল দীর্ঘদিন শুনানি শেষে গত ০৩ সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখে মেয়র হিসেবে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ’কে নির্বাচিত ঘোষণার গেজেট বাতিল করে ‘বাই সাইকেল’ প্রতীকের প্রার্থী মো. মাহিবুল হোসেন’কে নির্বাচিত মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশিদ খসরু নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা