হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:৩২ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:৪২ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে সরকারের পক্ষ থেকে ১ বান্ডিল টিন ও ৩০০০ (তিন) হাজার টাকার চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।
বুধবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় হরিপুর উপজেলা পরিষদের সামনে টিন ও চেক বিতরণ করা হয়েছে। হরিপুর উপজেলার সরকারের পক্ষ থেকে যারা এই অনুদান পেলেন তারা হলেনÑ
৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের টেংরিয়া ভূতডাঙ্গী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. কামাল হোসেন, ওই গ্ৰামের মৃত দবির উদ্দিনের স্ত্রী মোছা. ফিরোজা বেগম, মৃত বেপারু মোহাম্মদের ছেলে মো. আব্দুল কাদের, রামপুর গ্ৰামের মো. সলফদ্দিনের ছেলে মো. মন্টু, চাপাসার ঘাটিয়াল গ্রামের মৃত আমীর বকসের ছেলে মো. আব্দুল কাদের।
৫ নম্বর হরিপুর সদর ইউনিয়ন পরিষদের মিনাপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে মো. সাহেব আলী, খোলড়া গ্রামের মো. রিয়াজুল ইসলামের স্ত্রী মোছা. গুলসানা, পশ্চিম তোররা গ্রামের মো. সোলেমানের ছেলে মো. জুহুরুল, হরিপুর গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে মো. সারোয়ার হোসেন।
৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের রণহট্টা গ্রামের মো. মোখলেসুরের স্ত্রী মোছা. আলেমা খাতুন, দামোল গ্রামের মো. আতাবুর হকের ছেলে মো. জহুরুল হক।
৩ নম্বর বকুয়া ইউনিয়ন পরিষদের মানিকখাড়ি গ্রামের মো. রেজাউল হকের পুত্র মো. বেলাল হোসেন, ওই গ্ৰামের মৃত সামাদ আলীর ছেলে মো. রহিম উদ্দিন, তাঁতীহাট গ্রামের মৃত ধাওশা চন্দ্রের ছেলে শ্রী কঠু।
২ নম্বর আমগাঁও ইউনিয়ন পরিষদের জামুন গ্রামের মৃত শামসুল হকের পুত্র মো. মানিক, ওই গ্ৰামের মো. মানিকের স্ত্রী মোছা. আনসারী আক্তার, নন্দগাঁও গ্রামের মৃত বিসত্রের ছেলে গোপাল রায়।
১ নম্বর গেদুড়া ইউনিয়ন পরিষদের মারাধার গ্রামের মো. এমাজদ্দিনের ছেলে মো. নেকবর আলী।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) (পিআইও) সামিয়েল মার্ডি, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব ও রফিকুল ইসলাম ডিলার, জামায়াত ইসলামী বাংলাদেশ হরিপুর উপজেলা শাখার সেক্রেটারি রমিজ উদ্দিন আহমেদ, গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন, সমবায় অফিসার সোহানুজ্জামান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ বলেন, হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে সরকারের পক্ষ থেকে এক বান্ডিল টিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হলো। টিন ও টাকা পেয়ে খুশি হয়ে এক ব্যক্তি বলেন, তিন মাস আগে তার বাড়ি আগুনে পুড়ে যায় আজকে সরকারের পক্ষ থেকে অনুদান পেয়ে তিনি খুবই খুশি অনুভব করছেন এই টিন ও টাকা দিয়ে তিনি আবার বাড়ি তুলতে পারবেন এমনটাই বলেছেন।