× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

খুলনা অফিস

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৯:৩১ পিএম

খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

খুলনার দাকোপ উপজেলায় জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি, পুকুর, মাছের ঘের এবং প্রায় তিন হাজার বিঘা জমির আমন ফসল তলিয়ে গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকী নদীর জোয়ারের চাপে উপজেলার ৩০ নম্বর পোল্ডারের আওতাধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দিরসংলগ্ন এলাকায় প্রায় ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়।

এর ফলে তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী ও আড়াখালী গ্রাম প্লাবিত হয়। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবহেলাতেই এমন বিপর্যয় ঘটেছে।

তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী বলেন, বাঁধের অংশটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো পানি উন্নয়ন বোর্ড মেরামতের ব্যবস্থা নিলে আজ এই অবস্থা হতো না। ভোরে দ্রুত বালির টিউব ফেললে বাঁধটি রক্ষা করা যেত। 

তিনি আরও বলেন, বাঁধ মেরামত করা না গেলে দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী ও কাঁকড়াবুনিয়াসহ পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভাঙনস্থল পরিদর্শন করেছেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন, থানার ওসি সিরাজুল ইসলাম এবং স্থানীয় সেনা ক্যাম্পের কর্মকর্তারা।

ইউএনও আসমত হোসেন বলেন, আমরা রাতের মধ্যেই বাঁধ আটকানোর চেষ্টা করছি। বালির টিউবসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন রয়েছে। তাৎক্ষণিকভাবে ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, চাউল, ডাল ও তেলসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পাউবোর অবহেলার কারণেই বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে। কয়েক মাস আগেও একই স্থানে ফাটল দেখা দিলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা