× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩১ দফা বাস্তবায়নে নবীনগরে মাঠে মহিলা দল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৫:৪০ পিএম

৩১ দফা বাস্তবায়নে নবীনগরে মাঠে মহিলা দল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ জোরদারের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি, মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নানের নির্দেশনায় সভাটি আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দলীয় প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করা। এ সময় উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে ৩১ দফার লিফলেট হস্তান্তর করা হয়। পরে মহিলা দলের নেত্রীরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে ঘরে ঘরে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নবীনগরের জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অ্যাডভোকেট এম এ মান্নান। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার জোর আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। ইতিমধ্যে মহিলা দলের নেত্রীরা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ঘরে ঘরে ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করেছেন এবং সাধারণ ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক (২) মো. দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, পৌর বিএনপির নেতা মো. ইউনুস, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার কমিশনার, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, যুগ্ম সম্পাদক নাজমুল হক নিপু ও সাইফুল ইসলাম সোহেল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, যুবদল নেতা মনজুরুল আলম মজনু, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সহ যুব বিষয়ক সম্পাদক এমদাদউদ্দিন খাদিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জসীমউদ্দীন, তাঁতি দলের সভাপতি ইফতেখার খান মামুন, পৌর বিএনপির নেতা ফরিদ উদ্দিন কালন, আবুল বাশার বাদল, মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, আব্দুল আউয়াল, সোহাগ মিয়া, শ্রমিক দল নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা আবুল কালাম আজাদ আখের, ওলামা দলের নেতা আমিরুল ইসলাম স্বপন, মোহাম্মদ আল আমিন এবং কলেজ ছাত্রদল নেতা মো. ইউনুস প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা