× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৫:০৯ পিএম

ফুলপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ সিদ্দিকুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা আরমান হক, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পিআইও বেগম শাহীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুসহ অন্য কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা এবং স্থানীয় সমাজ, প্রশাসন ও সংগঠনগুলোকে মেয়েদের সক্ষমতা বৃদ্ধি ও সমতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা