মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৪:৫৮ পিএম
কিশোরগঞ্জের ইটনায় জাল দিয়ে নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে ধনপুর ইউনিয়নের করঞ্চা বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরঞ্জিত দাস ধনপুর ইউনিয়নের করঞ্চা বড়হাটি গ্রামের পরশ দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বাবা ও ছেলে জাল দিয়ে মাছ ধরতে যায় বাড়ির সামনের নদীতে, এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। পরে বাড়িতে ফেরার সময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ঘটলে আহত হন সুরঞ্জিত দাস। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসার আহমেদ সোহেল তাকে মৃত ঘোষণা করেন এবং ‘প্রতিদিনের বাংলাদেশ’কে নিশ্চিত করেন, বজ্রপাতে মৃত সুরঞ্জিত দাসকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।
ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার জানান, সুরঞ্জিত দাস খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ‘বজ্রপাতে এক যুবকের মৃত্যুর সংবাদ শুনেছি। তবে, মৃতের পরিবারের থেকে এখনো থানায় কোনো তথ্য জানানো হয়নি।