× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই, গ্রেপ্তার ১

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৪:০০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ফেনীর সোনাগাজীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র-ওয়াকিটকি ও আসামি ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সোনাগাজী মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে পুলিশ।

এর আগে একইদিন ভোর ৫টার সময় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ পুর গ্রামের মৃত আবুল হাশেমের বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাদের থানায় নিয়ে আসার পথে তাদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র (শর্টগান) ও ওয়াকিটকি লুট করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেনসহ ৪ পুলিশ কনস্টেবল গুরতর আহত হয়। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে ৪ ঘণ্টা পর জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে। তার কাছে থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র (শর্টগান) ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

 সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ও হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা