× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম, দুশ্চিন্তায় দিনমজুর দম্পতি

রংপুর অফিস

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১১:১১ এএম

স্বজনদের কোলে একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশু                      প্রবা ফটো

স্বজনদের কোলে একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশু প্রবা ফটো

রংপুরের তারাগঞ্জে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিতু মনি (২৩) নামে এক গৃহবধূ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। রিতু মনি ইকরচালী ইউনিয়নের দোহাজারী কাপরিয়াপাড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।

নবজাতকদের মধ্যে তিনজনেই কন্যা সন্তান। তাদের নাম রাখা হয়েছে সাজেদা আক্তার রোয়াইনা, সাদিয়া আক্তার রোয়ানা, সানজিদা আক্তার রোমানা।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রসব বেদনা শুরু হলে রিতু মনিকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূর স্বামী সজিব মিয়া জানান, বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্য সংখ্যা নয়জন। বসতভিটা ছাড়া আমার কিছুই নেই। আল্লাহ একসঙ্গে তিনটি কন্যা সন্তানের বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। কৃষিকাজের ওপর চলে আমার সংসার। সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে পরিবারের ওপর চাপ কমবে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সজিব মিয়ার প্রতিবেশীরা জানান, বাড়িতে ফেরার পর থেকে এলাকায় হৈ চৈ পড়ে গেছে। একসঙ্গে তিন কন্যা সন্তান পুরো উপজেলাতে কারো হয়নি। তাই আগ্রহ নিয়ে সবাই দেখতে আসছে। পরিবারটির আর্থিক অবস্থা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন অনেকেই।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা জানান, এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা