× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্ম নিবন্ধন: বিশেষ উপহার পেল ৫ নবজাতক

বাঘা (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১০:৪৪ এএম

জন্ম নিবন্ধন: বিশেষ উপহার পেল ৫ নবজাতক

রাজশাহীর বাঘা পৌরসভায় ৪৫ দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন সম্পন্ন করায় পাঁচ অভিভাবকের হাতে বিশেষ উপহার তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার।

সোমবার (৬ অক্টোবর) বিকাল তিনটায় বাঘা পৌরসভা কার্যালয়ে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক শাম্মী আক্তার বিশেষ এই উদ্যোগ নেন। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তানদের জন্ম নিবন্ধন সম্পন্ন করছেন, তাদের হাতে পৌর প্রশাসকের পক্ষ থেকে উপহার হিসেবে শিশুর বেডিং সেট ও জন্মনিবন্ধন সনদ দেওয়া হচ্ছে।

এদিন প্রথম পর্যায়ে পৌরসভার পাঁচ নবজাতকের পরিবারকে এই উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নবজাতকদের অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, জন্মনিবন্ধন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো নিবন্ধন সম্পন্ন করতে এমন উদ্যোগ খুবই কার্যকর ভূমিকা রাখবে।

এ বিষয়ে বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জন্মনিবন্ধন একটি গুরুত্বপূর্ণ সনদ। কারণ স্কুলে ভর্তি থেকে শুরু করে শিশুর প্রতিটি কাজেই এটা বাধ্যতামূলক। শিশুর ৪৫ দিন বয়সের মধ্যে ঝামেলা ছাড়াই বিনামূল্যে জন্মনিবন্ধন সনদ পাওয়া সম্ভব। আগামীতেও যেসব শিশুর অভিভাবক ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করাতে পৌরসভায় আসবেন, তাদের বিনামূল্যে জন্ম নিবন্ধন দেওয়া হবে। কোনো প্রকার খরচ ছাড়াই এ সেবা সবাইকে দিচ্ছে বাঘা পৌরসভা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার তমা, পাকুড়িয়া ইউনিয়ন প্রশাসক ও উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মো. মুনসুর রহমান, বাঘা পৌর ইঞ্জিনিয়ার ও ভারপ্রাপ্ত সচিব মো. তাজুল ইসলাম, সহকারী অফিসার মো. আকরাম হোসেন, বাঘা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আ. লতিফ মিঞা, বাঘা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, প্রতিদিনের বাংলাদেশ-এর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা