× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণে বাধা দেওয়ায় ওড়না পেঁচিয়ে হত্যা

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ২৩:৩১ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২ ১০:৪৪ এএম

ধর্ষণে বাধা দেওয়ায় ওড়না পেঁচিয়ে হত্যা

কুমিল্লার বরুড়ায় ১০ বছর বয়সি এক শিশু হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার জসিম উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে কুমিল্লার ৭ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিথিলা জাহান তার জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দিতে জসিম ওই ছাত্রীকে শ্লীলতাহানির পর হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, জবানবন্দিতে জসিম জানান, চিপসের লোভ দেখিয়ে ওই শিশুকে জঙ্গলে নিয়ে যান তিনি। সেখানে প্রথমে শিশুটির শ্লীলতাহানি করেন। এরপর ধর্ষণের চেষ্টা করলে শিশুটি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলার ভাউকসারের একটি পুকুরপাড় থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় উপজেলার গজারিয়া গ্রামের দিনমজুর জসিম উদ্দিনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। রাতেই জসিমকে আসামি করে মামলা করেন নিহত শিশুর মা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা