বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ০৮:৪৫ এএম
দিনাজপুরের বিরামপুরে মুকুন্দপুর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মুকুন্দপুর মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও সদস্যসচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় এ কর্মী সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ কে এম মাসুদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লিটন, কর্মী সভা প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল প্রমূখ।
এছাড়াও কর্মী সভায় মুকুন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী ১২ জন বক্তব্য রাখেন।
কর্মী সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের ও জনগণের স্বার্থে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রগামী ভূমিকা রেখেছে। তৃণমূল পর্যায়ে যুবদলকে সংগঠিত করতে ইউনিয়ন কর্মী সভার মাধ্যমে ও তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলার সাতটি ইউনিয়নে যুবদলের কমিটি গঠন করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য যুবদলের নেতাকর্মীদের আহবান জানানো হয়।
মুকুন্দপুর ইউনিয়ন যুবদলের পদপ্রত্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত যাচাইবাছাই করে পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান কর্মী সভার প্রধান অতিথি ও জেলা যুবদলের আহবায়ক এ কেএম মাসুদুল ইসলাম।