× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দুপক্ষের সংর্ঘষ পুলিশসহ আহত ১৫

কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ২২:৫৫ পিএম

বিএনপির দুপক্ষের সংর্ঘষ পুলিশসহ আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে মনোনয়নপ্রত্যাশী বিএনপির দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর রেজাউল করিম (অব.) তার কর্মী-সমর্থকসহ একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। মিছিলটি পরিষদ চত্বরে আসলে একদল দুর্বৃত্ত এতে বাধা দেয়। এ সময় কথার কাটাকাটির একপর্যায় উভয়পক্ষের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, কালকিনি থানার ওসি কেএম সোহেল রানাসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়।

মেজর রেজাউল করিম (অব.) বলেন, আমি প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় খোকন তালুকদারের লোকজন। এতে আমার প্রায় ১০-১২ জন কর্মী আহত হয়। আমি হামলাকারীদের নামে মামলা করব।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক ব্যাপারী বলেন, আওয়ামী লীগের লোকজন নিয়ে রেজাউল করিম রেজা উপজেলা পরিষদ চত্বরে জয় বাংলার স্লোগান দেওয়ায় দুপক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফ উল আরেফীন বলেন, মারামারির ঘটনা দেখে আমি প্রশাসনের লোকজন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, কালকিনিতে দুপক্ষের সংঘর্ষের সময় আমি ও কালকিনি থানার ওসি আহত হয়েছি। এ সময় আরও কিছু লোকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় মামলা দিলে মামলা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা