যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ২০:১৪ পিএম
ঘুষের তিন লাখ টাকাসহ বেনাপোল কাস্টম হাউসের ৬ নম্বর গ্রুপের রাজস্ব কর্মকর্তা (আরএমও) শারমিন ও তার ব্যক্তিগত সহকারী হাসিবুল (ট্যান্ডেল) আটক হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা বেনাপোল কাস্টমস হাউসের ৬ নম্বর গ্রুপে অভিযান চালিয়ে তাদের এসব টাকাসহ আটক করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-পরিচালক সালাউদ্দিন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল কাস্টম হাউসের ৬ নম্বর গ্রুপে অনৈতিকভাবে অর্থ লেনদেন হয়। সোমবার বিকালে জানতে পারি কাস্টমসের রেভিনিউ কর্মকর্তা শারমিনের টেবিলের ড্রয়ারে ঘুষের তিন লাখ টাকা রয়েছে। খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে কাস্টম হাউসের ৬ নম্বর গ্রুপে অভিযান চালিয়ে এসব টাকাসহ তাকে ও তার ব্যক্তিগত সহকারী হাসিবুলকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।