× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৩২ পিএম

মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৬) ও একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪)। তারা আপন খালাতো ভাই-বোন। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, বিকালে সামিয়া ও মাছুম বিল্লাহ অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। সন্ধ্যার পর তাদের খুঁজে না পেয়ে পরিবার মাইকিং করে খোঁজাখুঁজি শুরু করে। পরে আশপাশের পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় নুরু মিয়ার বাড়ির পাশের পুকুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা