× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাতির সময় গৃহকর্তাকে খুন: ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৭:১৩ পিএম

ডাকাতির সময় গৃহকর্তাকে খুন: ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে হত্যা ও ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন পাটোয়ারী (৫২) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক তসলিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে উপজেলার কুঠিরহাট থেকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। 

পুলিশ জানায়, ২০০৯ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির সময় গৃহকর্তাকে খুনের ঘটনায় ২০২৫ সালের ২৫ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জসিম উদ্দিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালায়। এছাড়াও তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তাকে খুনের ঘটনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা