কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১০:৫৪ এএম
বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) দিনগত গভীর রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মেজর (অব.) সুমন কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।