× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ঘূর্ণিঝড়ে ৮ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রংপুর অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৯:১২ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৯:১৮ পিএম

গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নে শক্তিশালী ঘূর্ণিঝড় লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি। প্রবা ফটো

গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নে শক্তিশালী ঘূর্ণিঝড় লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি। প্রবা ফটো

রংপুরে ঘূর্ণিঝড়ে ৮ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং ঘর মেরামতের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়। সকাল ১০টার দিকে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। কয়েক মিনিটের মধ্যে দুই ইউনিয়নের ৮ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরের চাল, বেড়া ও দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। অনেক স্থানে গাছপালা বাড়ির চাল, উঠান ও বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে যায়, ফলে ব্যাপকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

এছাড়া ঘূর্ণিঝড়ে আমন ক্ষেত, কলার বাগানসহ বিভিন্ন ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আগাম জাতের শীষ বের হওয়া আমন গাছ জমিতে লুটিয়ে পড়েছে।

আলমবিদিতর ইউনিয়নের কুতুব হাজীরহাট এলাকার বাসিন্দা নাজমুল আমিন বলেন, সকালে হঠাৎ করে ঝড় শুরু হয়। এতে আমার টিনশেড বাড়ির চাল উড়ে গেছে, গাছ পড়ে দেয়াল ভেঙে গেছে। এ ঘটনায় আমার ছেলের মাথা ফেটে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করেছি।

নোহালী ইউনিয়নের সরদারপাড়া গ্রামের ফনি বেওয়া বলেন, আমার থাকার দুটি ঘরই ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। এখন কোথায় থাকব, বুঝতে পারছি না।

নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী বলেন, আমার ইউনিয়নটি তিস্তা নদীর তীরবর্তী। আজকের ঘূর্ণিঝড়ে ইউনিয়নের প্রায় চার শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে, তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তাদের ঘরবাড়ি মেরামতের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা