× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:২৪ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫ ১৮:৩৮ পিএম

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি রংপুর ও লালমনিরহাটে রবিবার (৫ অক্টোবর) তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে পদযাত্রা ও স্বারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবর-

রংপুর: তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রবিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে নগরীর শিক্ষা কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা ও মহানগর বিএনপির নেতারা জেলা প্রশাসক রবিউল ফয়সালের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন প্রমুখ।

সংগঠনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবীব দুলু বলেন, বর্তমান অর্ন্তবর্তী সরকার মাঝেমধ্যে বলছে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। কিন্তু কখন শুরু হবে, কিভাবে শুরু হবে সেটি পরিষ্কার করছে না। 

লালমনিরহাট : অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের পাঁচ জেলার যৌথ কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে জেলা শহরে বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালিত হয়।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শিরোনামে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে পদযাত্রা শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

পদযাত্রায় তিস্তাপাড়ের বিভিন্ন এলাকার হাজারো মানুষ অংশ নেন। 

পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাহেদুল ইসলাম পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা