× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনীর অভিযান, ইয়াবাসহ দম্পতি আটক

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৪:২৫ পিএম

সেনাবাহিনীর অভিযান, ইয়াবাসহ দম্পতি আটক

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। অভিযানে ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা মূল্যের ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জয়পুরহাটের অস্থায়ী সেনাক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (৪ অক্টোবর) রাতে নওগাঁর জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর এলাকায় ক্যাম্পটির মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেনÑ নওগাঁর বদলগাছী উপজেলার জামালগঞ্জ এলাকার আবু বক্করের ছেলে ফারুক হোসেন (৫১) ও তার স্ত্রী স্মৃতি আখতার রুমি (৪৪)।

সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর এলাকায় শনিবার রাতে অভিযান চালায় ১১ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর জয়পুরহাটের অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা। অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং ওই দম্পতিকে আটক করা হয়। ৫৮৯ পিস ইয়াবার আনুমানিক দাম ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। তাদের কাছে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা পাওয়া যায়। অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ ওই দম্পতিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ইয়াবাসহ আটক এক দম্পতিকে সেনা সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা