× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে প্রার্থীতার ঘোষণা ফজলুর রহমানের

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ২০:৪৩ পিএম

সংবাদ সম্মেলনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার। প্রবা ফটো

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার। তিনি কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে ফজলুর রহমান শিকদার বলেন, বিগত ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সারা দেশে বিএনপির নেতৃত্বে যে গণজাগরণ হয়েছিল, হাওড় অঞ্চলে তা অনুপস্থিত ছিল। নেতৃত্বের ব্যর্থতা ও রাজনৈতিক নিস্ক্রিয়তার কারণে হাওড় এলাকার মানুষ সেই আন্দোলনের সুফল থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের মতো পরীক্ষিত তৃণমুলের নেতা-কর্মীদের কোনঠাসা করে নিস্ক্রিয় থাকতে বাধ্য করা হয়েছে। তাই হাওড় অঞ্চলের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান ভুইয়া। সঞ্চালনা করেন মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল আলম শ্যামল, পারভেজ আহমেদ বুলবুল ও দিদারুল আলম দিদার, সাবেক সহসভাপতি সোহরাব ভুইয়া ও হারুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফ খান, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ভুইয়া, জাসাসের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাদিউল ইসলাম, মীরপুর বাংলা কলেজের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর ও ছাত্রনেতা তরিক মোমেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা