× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুইটি চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা রোহান গ্রেপ্তার

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৭:২০ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫ ১৭:২৬ পিএম

দুইটি চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা রোহান গ্রেপ্তার

রাজশাহীতে দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে বাঘা থানা পুলিশ। 

শনিবার (৪ অক্টোবর) সকালে উদ্ধারকৃত দুই মোটরসাইকেলের মালিকরা আলাদা দুই থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটক রোহান ইসলাম চারঘাট আলহাজ এম এ হাদী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান চারঘাটের বাবুপাড়া গ্রাম থেকে আরও একটি এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী বাঘা ও চারঘাট থানা পুলিশের যৌথ টিম পুঠিয়ার বানেশ্বর এলাকায় ক্রাউন ট্রেডার্স মোটরসাইকেল শোরুম থেকে ওই মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় শোরুম মালিক সোহাগ আলীকেও আটক করা হয়।

বাঘা থানার ওসি আ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত মোটরসাইকেল দু’টির মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা