× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিভাগীয় পাঠক সম্মেলন

রংপুর অফিস

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৬:৩২ পিএম

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিভাগীয় পাঠক সম্মেলন

আলোকিত মানুষ গড়তে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রংপুরে বিভাগীয় পাঠক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে মিঠাপুকুর উপজেলার বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে প্রথম অধিবেশনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদাত।

রোকেয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বপ্নচুড়া স্কুল এনড কলেজের চেয়ারম্যান কর্ণেল (অব) নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক, মুন্সিগঞ্জের আলমখান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হালিম খান, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, কবি, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সুফিয়া বেগম, লেখক, সাংবাদিক ও সংগঠক আশফাকুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নবীর হোসাইন।

সম্মেলনে বক্তারা বলেন, মোবাইল আসক্তি ও আকাশ সংস্কৃতির দাপটে বই বিমুখ হয়ে পড়েছে মানুষ। দেশে অনেক সমৃদ্ধ পাঠাগার থাকলেও বই পড়ার মানুষ নেই। বর্তমানে শিক্ষার্থীরাও বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে পাঠকের চাহিদা অনুযায়ী বই পাঠাগারে রাখতে হবে। বই পড়ায় আকৃষ্ট করতে বছর ব্যাপী পাঠাগার কেন্দ্রিক নানা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। আলোকিত মানুষ গড়তে বই পড়া অতীব জরুরী। এ লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। মিঠাপুকুরের বজলুর রহমান পাঠাগারের আয়োজনে রংপুর বিভাগীয় পাঠক সম্মেলনে সারাদেশ থেকে আসা ৪ শতাধিক কবি, সাহিত্যিক, লেখক, আবৃত্তি শিল্পী, পাঠক ও পাঠাগার সংগঠকরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা