× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৫:১৪ পিএম

সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলেনÑ গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামের মৃত লক্ষণ বিশ্বাসের ছেলে মণি মোহন বিশ্বাস (৬৫) ও গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে দুলাল শেখ (২৮)। নিহত দুলাল শেখ চাকরির জন্য বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

শনিবার (০৪ অেক্টোবর) সকাল ৭টার দিকে  গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে ও গতকাল শুক্রবার বিকালে শহরের কাঁচাবাজার ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনা দু’টি ঘটে। গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই মোল্লা মোহাম্মদ আফজাল হোসেন জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তা পারাপারের সময় উলপুরে বৃদ্ধ  মনি মোহন বিশ্বাসকে ধাক্কা দেয়। মারাত্মক আহত মনি মোহনকে  স্থানীয়রা  উদ্ধার করে  গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, মোটরসাইকেলে করে লঞ্চঘাট থেকে ঘোষেরচরের বাড়িতে যাচ্ছিল দুলাল শেখ। এ সময় শহরের কাঁচাবাজার ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুলাল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি রাতে মারা যান। 

এছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা সারের গোডাউনের সামনে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রলি খাদে পড়ে চালক আহত হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা