× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাফিয়া নেত্রী ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছেন : মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৪ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৫২ পিএম

মাফিয়া নেত্রী ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছেন : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন। পতিত হাসিনা ও তার দলের নেতাকর্মীরা নানা ষড়যন্ত্র করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে ভোলার লালমোহনে ‘জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে পালিয়ে যাওয়া দলটি আগামী নির্বাচন যাতে ভালোভাবে হতে না পারে তার জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে। জাতীয়তাবাদী দলের সৈনিকরা এই সমস্ত ষড়যন্ত্র ও পরিকল্পনার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে এবং সামনে নির্বাচনে বিএনপির ধানের শীষের জন্য এখন থেকে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা