বগুড়া অফিস
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৪০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৫২ পিএম
সাংবাদিকদের কল্যাণ তহবিল সংগ্রহের জন্য বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (৩ অক্টোবর) সকালে শহরের মোহাম্মদ আলী হাসপাতালসংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মণ্ডল ও প্রতিক ওমর, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, এনসিপির বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি, সুলতান মাহমুদ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, গ্রিন ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী আরিফ ওয়াহিদুল প্রমুখ। মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটিরশিল্প পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে।