× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ১৮:০৭ পিএম

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় সরকার আগামী ২২ দিন মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে।  

শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে- যা চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।  

এ সময় রামগতি-কমলনগর এলাকার মেঘনা নদীতে কোনো জেলে মাছ শিকার করতে পারবে না। পাশাপাশি ওইসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ থাকবে।

মৎস্য অফিস সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত শুক্রবার রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। মেঘনা নদীর এই ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করছে সরকার। নিষেধাজ্ঞার সময় ওইসব এলাকায় সব ধরনের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সরকারের নির্দেশ বাস্তবায়নে মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে নদীতে প্রতিদিন অভিযান পরিচালনা করবে। নিষেধাজ্ঞার সময় প্রতি জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে। তিনি আরও বলেন, সঠিক তালিকা অনুযায়ী দ্রুত চাল বিতরণ করা হবে, যাতে জেলেরা এই সময়ে কষ্টে না পড়েন। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কমলনগরে ১৪ হাজার ৯৮ জন নিবন্ধিত জেলে রয়েছেন। আর রামগতিতে নিবন্ধিত জেলের সংখ্যা ২০ হাজার ৩৬০ জন। দুই উপজেলায় মোট ৩৪ হাজার ৪৫৮ জন জেলে এখন সম্পূর্ণ বেকার হয়ে পড়েছেন।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা ও রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ জামান জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য নদীতে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। যেসব জেলেরা এ আদেশ অমান্য করে নদীতে মাছ ধরতে যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা