× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাউয়াছড়া উদ্যানে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটকরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ২০:২২ পিএম

লাউয়াছড়া উদ্যানে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটকরা

পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করেই গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। জাতীয় উদ্যান এলাকায় প্রবেশ করে যানবাহন পার্কিংয়ের উপর এমন আকস্মিক নিষেধাজ্ঞার ফলে লাউয়াছড়ায় আসা পর্যটকরা পড়েছেন চরম বিপাকে।

স্থানীয় ও পর্যটকদের অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বে লাউয়াছড়ার প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি সেই সুবিধা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের গাড়ি এখন প্রবেশদ্বার থেকে বেশ দূরে কমলগঞ্জ - শ্রীমঙ্গল সড়কের দুপাশে পার্ক করতে হচ্ছে, যা পর্যটকদের জন্য তৈরি করছে বড় ধরনের ভোগান্তি। 

জানা যায়, সম্প্রতি বন বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারের পাশে ‘আই লাভ কমলগঞ্জ’ ইংরেজিতে লিখা একটি ফলক তৈরি করেছে। মূলত পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। তবে, যে জায়গায় এই ফলক তৈরি করা হয়েছে সেখানে উদ্যানে আগত পর্যটকেরা গাড়ি পার্কিং করে রাখতেন। গত ১ অক্টোবর থেকে কোন ধরনের নির্দেশনা ছাড়াই কর্তৃপক্ষ গাড়ি পার্কিং নিষিদ্ধ করে দেয়। 

উদ্যানে আগত পর্যটকেরা জানান, আমরা টিকেট কেটে উদ্যানের ভেতর প্রবেশ করি। আমাদের গাড়ি পার্কিং এর জায়গা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি নিয়ে বিপাকে পড়তে হয়েছে। কয়েকজন গাড়ি পার্কিং এর সুযোগ না পাওয়ায় ফিরে গেছেন। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) জামিল মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আপাতত লাউয়াছড়া গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আবার আলোচনা করছি যাতে পর্যটকদের ভোগান্তিতে পড়তে না হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা