× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, নিখোঁজ ২ শিশু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ২০:২০ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৫ ২০:৩৫ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে বিজয়া দশমীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ২ শিশু হলো- হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা (২.৫) এবং একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা, বিশ্বাস ও তন্ময় পাল পরিবারের সঙ্গে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়েছিল। নৌকাটি তুরাগ নদীর চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিনচালিত আরেকটি বড় নৌকার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মুহূর্তেই ডুবে যায় ছোট্ট নৌকাটি।

তারা আরও জানান, নৌকায় থাকা নারী-পুরুষসহ কয়েকজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশু ডুবে যায়। নৌকা ডুবির পর স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকার কারণে উদ্ধার কার্যক্রম তৎক্ষণাৎ পরিচালনা করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগামীকাল সকালেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা