× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১২:৫৭ পিএম

মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। 

এর প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে গভীর রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের সঙ্গে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়াও। এদিকে বৃহস্পতিবার ভোর থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন রয়েছে।

এদিকে মোংলা বন্দরে সাতটি বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এরমধ্যে রয়েছে সার, গ্যাস, কয়লা ও ক্লিংকারবাহী জাহাজ। বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য বোঝাই-খালাস ও পরিবহন বিঘ্নিত হচ্ছে। তবে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশংকায় বন্ধ থাকছে সার খালাসের কাজ, জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। 

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। 

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ‘গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এটা অব্যাহত থাকবে। নিম্নচাপটির উৎপত্তিস্থলের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, তার ওপর নির্ভর করবে শক্তি সঞ্চার করছে নাকি নিস্ক্রিয় হচ্ছে। পর্যবেক্ষণ মোতাবেক পরবর্তীতে এর রূপ সম্পর্কে জানাবো যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা